Where does the stream leave 'long strands of silver'? [কোথায় নদী ‘দীর্ঘ’ ঢেউ খেলানো রুপালি তৃণ’ পরিত্যাগ করে যায় ?] (WBCHSE Exam XII 2017)
Ans:- The stream leaves long strands of silver on the bright grass of a small green Valley. [ঢেউ খেলানো নদীটি ছোট্ট সবুজ উপত্যকায় উজ্জ্বল তৃণ পরিত্যাগ করে দেয়।]
How does the stream look like in the poem 'Asleep in the Valley'? ['Asleep in the Valley' কবিতায় নদীটি দেখতে কেন ?] (WBCHSE Exam XII 2016)
Ans:- The stream looks silver. [ নদীটি দেখতে রূপালী" রঙের।]
How does the stream flow through the valley? [ কীভাবে নদীটি উপত্যকার মধ্যে দিয়ে বইছে ?]
Ans:- The stream flows slowly through the| valley: [ নদীটি উপত্যকার মধ্যে দিয়ে ধীর গতিতে বইছে।]
What kind of grass is found on the banks of the stream? [ নদীর পাড়ে কী ধরনের ঘাস দেখা যায় ?
Ans:- The grass growing on the banks of the stream is bright. [ নদীর পাড়ে গজানো ঘাস উজ্জ্বল।]
What happens to the grass as the stream flows on it? | ঘাসের ওপর দিয়ে নদী বয়ে গেলে কী ঘটে ?]
Ans:- As the stream flows on the grass, it leaves a layer of silvery colour on it. [ নদীটি যখন ঘাসের ওপর দিয়ে বয়ে যায়, তার ওপর খানিকটা রুপোলি আস্তরণ রেখে যায়।]
From where do the sunrays fall on the valley? [কোথা থেকে সূর্যরশ্মি উপত্যকায় ঝরে পড়ে?]
Ans:- The sunrays come streaming down on the valley from the mountain top. [ সূর্যরশ্মি পাহাড়-চূড়া থেকে স্রোতের মতো উপত্যকায় নেমে আসে।]
Why is the soldier pale? [কেন সৈনিকটি (WBCHSE Exam XII 2018) ধূসর ?]
Ans:- The soldier is pale because his vitality has gone out. [সৈনকটি ধূসর বা বিবর্ণ কারণ তার জীবনীশক্তি বিলীন হয়ে গেছে।]
What happens when the sunrays come down into the valley? [ যখন সূর্যরশ্মি উপত্যকায় নেমে আসে তখন কী হয় ?]
Ans:- The sunrays fill the low valley with an abundance of light. [ সূর্যরশ্মি নীচু উপত্যকাটিকে পর্যাপ্ত আলোয় ভরিয়ে দেয়।]
Who is asleep in the valley? [ উপত্যকায় কে ঘুমিয়ে আছে ?]
Ans:- A very young soldier is lying asleep in the valley. [ এক অতি তরুণ সৈনিক উপত্যকায় ঘুমিয়ে রয়েছে।]
What is serving as the bed of the sleeping soldier? | কে ঘুমন্ত সৈনিকটির শয্যা রচনা করছে ?]
Ans:- A dense undergrowth is serving as the bed of the sleeping soldier. [ঘন ঝোপ ঘুমন্ত সৈনিকটির শয্যা তৈরি করেছে।]
How does the bed of the sleeping soldier look and feel? [ ঘুমন্ত সৈনিকটির শয্যা দেখতে কেমন এবং তার স্পর্শ কেমন ?]
Ans:- The so-called bed of the sleeping soldier looks green, and it feels warm because it is soaked with sunrays. [ ঘুমন্ত সৈনিকটির তথাকথিত শয্যা দেখতে সবুজ, এবং এটির স্পর্শে উন্নতা অনূভুত হয়, কারণ এটি সূর্যালোকে স্নাত হয়েছে।]
What is serving as the pillow of the sleeper? [ ঘুমন্ত লোকটির বালিশের কাজ কে করছে ?]
Ans:- Ferns are serving as the pillow under the head of the sleeper. [ কিছু ফার্ন ঘুমন্ত লোকটির মাথার নীচে বালিশের কাজ করছে।]
What has Nature given to the feet of the soldier in his last sleep? | অন্তিম ঘুমে শায়িত সৈনিকটির পা দুটিতে প্রকৃতি কী দান করেছে ?]
Ans:- Nature has offered some wild flowers to the feet of the soldier in his last sleep.[ অন্তিম নিদ্রায় শায়িত সৈনিকটির পায়ে প্রকৃতি কিছু বুনো ফুল ছড়িয়ে দিয়েছে।]
What is described as gentle, without guile? [কোমল ও নিষ্পাপ হিসেবে কী বর্ণনা করা হয়েছে ?] (WBCHSE Exam XII 2017)
Ans:- The innocent smile lingering on the pace of the dead soldier is described as gentle and without guile. [ মৃত সৈনিকের মুখের দীর্ঘস্থায়ী হাসিকে মধুর ও নিষ্পাপ হিসেবে বর্ণনা করা হয়েছে।]
How does the poet describe the soldier's smile? [ কবি কীভাবে সৈনিকের হাসিটি বর্ণনা করেছেন ?] Or, How does the poet bring out the innocence of the soldier in 'Asleep in the Valley'. ['Asleep in the Valley'-তে সৈনিকটির সারল্য কবি কীভাবে ফুটিয়ে তুলেছেন ?] (WBCHSE Exam XII 2018)
Ans:- The poet has compared the soldier's smile to that of an infant, because it is gentle and innocent. [ কবি সৈনিকের হাসিটিকে এক শিশুর হাসির সঙ্গে তুলনা করেছেন, কারণ সেটি নম্র এবং নিষ্পাপ।]
What else should Nature do, besides keeping the sleeper warm? [ ঘুমন্ত লোকটিকে উয় রাখা ছাড়া প্রকৃতির আর কী করা উচিত ?]
Ans:- The poet wants that besides keeping the soldier warm, Nature should also see that humming insects do not disturb his sleep. [কবি চান, সৈনিকটিকে উম্ন রাখা ছাড়াও প্রকৃতি যেন তাকে দেখে যাতে গুঞ্জনরত পতঙ্গরা তার নিদ্রায় বিঘ্ন না ঘটায়।]
Where are the feet of the soldier? [সৈনিকটির পা দু-টি কোথায় ছড়ানো আছে ?] (WBCHSE Exam XII 2015)
Ans:- The feet of the soldier are among the flowers. [সৈনিকের পা দু-টি ছড়ানো ফুলের মধ্যে।]
Why does the poet ask Nature to keep the sleeper warm? [কেন কবি প্রকৃতিকে বলছেন ঘুমন্ত লোকটিকে উন্ন রাখতে ? | (WBCHSE Exam XII 2016)
Ans:- The poet asks Nature to keep the sleeper warm, because he is afraid that the sleeper may catch cold in the open air. [ কবি প্রকৃতিকে বলছেন ঘুমন্ত লোকটিকে উষ্ণ রাখতে, কারণ তাঁর ভয় হচ্ছে খোলা বাতাসে ঘুমন্ত লোকটির ঠান্ডা লেগে যেতে পারে।]
How does the soldier sleep? [সৈনিকটি কেমনভাবে ঘুমোচ্ছে ?]
Ans:- The soldier is sleeping peacefully, open- mouthed, in the sunlight; and has kept one hand on his breast. [সৈনিকটি শান্তিতে ঘুমোচ্ছে, মুখ হাঁ করে, সূর্যালোক মেখে; আর তার একটি হাত রাখা আছে বুকের ওপর।]
What do two red holes indicate? ['দু-টি লাল গর্ত’ কী অর্থ বহন করছে ?] (WBCHSE Exam XII 2015)
Ans:- The two red holes imply that the soldier has been killed in the war with two bullet wounds in his side. We realize that he will never wake up. [দু-টি লাল গর্ত সূচিত করে যে দেহের পাশে দু-টি বুলেটবিদ্ধ হয়ে সৈনিকটি যুদ্ধে নিহত হয়েছে। আমরা বুঝলাম, সে আর কোনোদিন জেগে উঠবে না।]
"A soldier, very young, lies open- mouthed"-Who is the soldier referred to here? Narrate in your own words how the soldier lies in the valley. ["A soldier, very young, lies open-mouthed” -এখানে সৈনিকটির বলতে কাকে বোঝানো হয়েছে ? ঘুমন্ত সৈনিকটির চিত্রটি নিজের কথায় বর্ননা করো।] [2+4] [WBCHSE Exam XII 2016]
Ans:- The last ten lines of the poem give us a unique picture of a sleeping soldier. A very young soldier lies open-mouthed in the dense undergrowth of the green warm valley. The fern under his head gives him the comfort of a pillow. His face is pale. His feet are stretched among the flowers. His smile is like an infant in its gentleness and innocence. His sleep is undisturbed by the humming insects. One hand rests on his breast. But there are two red holes of bullet in his side which give away the fact that the soldier has been killed in war, and not asleep.
[কবিতাটির শেষ দশ লাইনে আমরা এক ঘুমন্ত সৈনিকের অনন্য চিত্র দেখতে পাই। এক অতি তরুণ সৈনিক শুয়ে আছে, তার মুখ খোলা, সবুজ উয় উপত্যকার ঘন আগাছার মধ্যে। তার মাথার নীচে ফার্ন বালিশের কাজ করছে। কিন্তু তার মুখটা বিবর্ণ । তার পা দু-টি ছড়ানো আগাছার ফুলের মধ্যে। তার মুখের হাসিশিশুর মতো কোমল ও সরল। গুঞ্জনরত পতঙ্গ তার ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে না। তার একটি হাত বুকের ওপরে। কিন্তু তার দেহের পাশে দু-টি লাল বুলেটের গর্ত যা দেখে বোঝা যায় যে সৈনিকটি যুদ্ধে নিহত হয়েছে, সে নিদ্রিত নয়।]
"The humming insects do not disturb him" -- Who is not disturbed by the insects ? How is his body kept warm? What is his actual state? ("গুঞ্জনরত পতঙ্গের দল তার ব্যাঘাত ঘটাবে না”—পতঙ্গের দল দ্বারা কার ব্যাঘাত ঘটবে না ? তার শরীর কীভাবে উয় থাকবে ? তার প্রকৃত অবস্থা কী ?) 1+2+3
Ans:- The young soldier is not disturbed by the insects.
The body of the young soldier is kept warm by the beautiful valley, the slow stream, the bright sunlight, the soft bed of green grass and wild flowers at his feet.
However, the rude shock comes in the concluding line when we discover the marks of two bullet wounds at his side, and his slumber turns out to be the obvious consequence of death. The youth has died with his dream unfulfilled and life unlived. Nothing exposes the reality of war, its horror and brutality so starkly as the picture of this dead soldier.
[অল্পবয়সি সৈন্যটির ঘুম পতঙ্গদের গুঞ্জন দ্বারা ব্যাঘাতপ্রাপ্ত হবে না।
অল্পবয়সি সৈন্যটির দেহ সুন্দর উপত্যকা, ধীরগতি নদী, উজ্জ্বল সূর্যকিরণ এবং সবুজ ঘাসের কোমল বিছানা দ্বারা উন্ন রয়েছে।
যাই হোক তীব্র কশাঘাতটি এসেছে পরিসমাপ্তি লাইনে যখন তার দেহের একপাশে দুটি বুলেটের চিহ্ন পরিলক্ষিত হয় এবং তার নিদ্রা নিশ্চিত মৃত্যুতে পরিণত হয়। এই অল্পবয়স্ক যুবকটি তার স্বপ্ন অপূর্ণ অবস্থাতেই মৃত্যুমুখে পতিত হয়েছে এবং তার জীবনেরও অনেক কিছু বাকি আছে। এই মৃত সৈনিকটির ছবির ন্যায় আর কিছু এত ভয়ঙ্করভাবে যুদ্ধের বাস্তবতা, আতঙ্ক এবং নৃশংসতাকে সম্পূর্ণরূপে ফুটিয়ে তুলতে পারে না।]
"The humming insects don't disturb his rest." – Who rests and where? What puts him to rest? Why can't the insects disturb his rest? | "গুনগুন গান করে পতঙ্গেরা তার বিশ্রাম ব্যাহত করে না।” –কে বিশ্রাম নেয় ও কোথায় ? কী তাকে বিশ্রামে পাঠায় ? কেন পতঙ্গেরা তার বিশ্রামে ব্যাঘাত ঘটায় না ?) 1+1+1+3
Ans:- The young soldier in Arthur Rimbaud's poem 'Asleep In The Valley' takes rest. He rests in the green valley.
The soldier falls asleep. It seems sleep puts him to rest. But later we learn that he enjoys rest caused by death.
In the valley there are lots of bushes. The insects fly there. They make a charming buzzing tune. But their humming cannot disturb the rest of the soldier. It is because the soldier enjoys eternal rest of death. No insect has any power to break his sleep and mar his rest. War has taken away his life.
[ আর্থার রাবোর 'Asleep In The Valley' কবিতায় তরুণ সৈন্যটি বিশ্রাম নিচ্ছে। সে সবুজ উপত্যকায় বিশ্রাম নিচ্ছে।
সৈন্যটি ঘুমিয়ে পড়েছে। মনে হয় ঘুমই তাকে বিশ্রাম এনে দিয়েছে। কিন্তু পরে আমরা বুঝতে পারি যে মৃত্যুর দেওয়া বিশ্রামই সে উপভোগ করছে।
উপত্যকায় অসংখ্য ঝোপঝাড় আছে। পতঙ্গ সেখানে উড়ে বেড়ায়। তারা মধুর সুর লহরী সৃষ্টি করে। কিন্তু তাদের গুঞ্জন সৈন্যটির বিশ্রামে ব্যাঘাত ঘটায় না। কারণ সৈন্যটি মৃত্যুর চিরবিশ্রাম উপভোগ করছে। কোনো পতঙ্গের ঘুম ভাঙানোর ও তার বিশ্রামের ক্ষতিসাধন করার ক্ষমতা নেই। যুদ্ধ তার প্রাণ কেড়ে নিয়েছে।]
"In his side there are two red holes."-Who is the person referred to here? What do the 'two red holes' signify? What attitude of the poet to war is reflected here? [ 'তার শরীরের পাশে দুটি লাল গর্ত।'—এখানে কো ব্যক্তির কথা বলা হয়েছে ? ‘দুটো লাল গর্ত’ কীভাবে হয়েছিল ? এখানে যুদ্ধের প্রতিক্রিয়া সম্বন্ধে কবি কী মনোভাব প্রকাশ করেছেন ?] 1+2+3 [WBCHSE Exam XII 2017]
Ans:- The person referred to here is a young dead soldier.
'Two red holes' indicate the two fatal bullet wounds that had killed the young soldier.
The poem explicitly expresses an anti-war view. The poet wants to show the futility of war by depicting this pitiful spectacle from the battlefield. The death of the young soldier, who seems to be sleeping peacefully in the battlefield, sharply brings out the extent of destruction caused by war. By juxtaposing the dead soldier against a beautiful natural scenery the poet wants to convey that nature is not much affected by war but human beings certainly become its worst victims.
(উদ্দিষ্ট ব্যক্তিটি হল একটি যুবক মৃত সৈনিক।
‘টু রেড হোল’ বা ‘দুটি লাল বিবর’ এখানে যুবক সৈনিকটি দুটি মারাত্মক বোমার আঘাতে সৃষ্ট ক্ষতে তার মৃত্যুকে নির্দেশ করে।
কবিতাটি সুচারুরূপে যুদ্ধবিরোধী দৃষ্টিভঙ্গির পরিচয়বাহী।
কবি এখানে যুদ্ধক্ষেত্রের করুণদৃশ্যটি যা যুদ্ধের বিভৎসতা প্রদর্শন করে সেটিই তুলে ধরেছেন। তরুণ সৈনিকের মৃত্যু, যেন মনে হয় যুদ্ধক্ষেত্রে শান্তিতে ঘুমে অচ্ছন্ন ব্যক্তি দৃঢ়ভাবে যা যুদ্ধের ধ্বংসলীনাকে প্রকট করে তোলে।)
How does the poet express the futility of war through his poem 'Asleep in the Valley'? What message does he want to convey? (কীভাবে কবি তাঁর 'Asleep in the Valley’ কবিতার যুদ্ধের বিভৎসতা বর্ষণা করেছেন ? তাঁর বক্তব্যে কি বার্তা দিতে চেয়েছেন ?) 4+2 (WBCHSE Exam XII 2018)
Ans:- There is no direct reference to war in Asleep in the Valley'. The young soldier described in the poem appears to be sleeping peacefully in a sunlit, quiet and beautiful valley. The idyllic picture of the valley and the blissful state of the soldier are, however, used here ironically as the last line makes us aware that the sleeping soldier is shot dead with two bullets. Yet, it is an anti-war poem of deep pathos suggestive of the horrors and destruction of war. There is pity and sympathy for the premature loss of lives in combats. The green valley of peace, beauty and warmth in which a young soldier sleeps acts as an ironic contrast to the war-led violence resulting in the massacre of human lives.
Rimbaud here delivers the message of peace. He suggests that peace should reign in the world because war brings destruction of human lives on a massive scale. No good to human beings or civilization is served by war. So, the tyrants should stop waging war against the humanity realizing the utter futility of war.
['Asleep in the Valley’-তে সরাসরি যুদ্ধের কোনো ইঙ্গিত নেই। কবিতায় বর্ণিত তরুণ সৈনিকটি সূর্যস্নাত, শান্ত এবং সুন্দর উপত্যকায় শান্তিতে ঘুমিয়ে আছে বলে মনে হয়। শেষ পক্তিটি আমাদের সচেতন করে যে, ঘুমন্ত সৈনিকটিকে দুটিগুলি করে হত্যা করা হয়েছে। মনোরম, গ্রামীণ উপত্যকা এবং সৈনিকের পরমানন্দময় অবস্থা যাইহোক, এখানে ব্যঙ্গাত্মক অর্থে ব্যবহৃত হয়েছে কারণ এটি যুদ্ধ-বিরুদ্ধ কবিতা, যুদ্ধের ভয়াবহতা আর ধ্বংসের বিষাদরসের ইঙ্গিতবাহী। যুদ্ধে অকালপরিণত জীবনের জন্য মমতা এবং সহানুভূতি রয়েছে। উয় প্রশান্তিময় সুন্দর উপত্যকায় নিদ্রাচ্ছন্ন তরুণ সৈনিকের ছবিটি প্রতি তুলনায় যুদ্ধজাত হিংসা-মারামারির ফল পরিণতিতে মানুষের মৃতদেহে পরিণত হওয়ার বাস্তবতাকে ব্যঙ্গ করছে।
রাবো এখানে শান্তির বার্তা দিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে পৃথিবীতে শান্তি বিরাজ করা উচিত কারণ যুদ্ধ ব্যাপক হারে মানুষের জীবনহানি ঘটায়। মানুষ বা সভ্যতার কাছে কোনো ভালো বার্তা যুদ্ধ বয়ে আনে না। সেজন্য স্বৈরাচারী শাসকদের যুদ্ধের নিরর্থকতা অনুধাবন করে মানবতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা থেকে বিরত থাকা উচিত।]
Discuss the style of 'Asleep in The Valley. [ 'Asleep In The Valley'-র রচনাশৈলীর আলোচনা করো।] 6
Ans:- The poem is written in a remarkably simple diction. The lyric is amply melodious and picturesque. It has also an excellent flow and unity of appeal. The poem is mainly descriptive, but the description is not for the sake of description only. In fact, more than thirteen lines of the poem are there as an introduction to the last sentence: 'In his side there are two red holes. It strikes us as a shocking revelation and stands in sharp contrast to the idyllic picture of the valley we had been enjoying. Here lies the unique quality of Rimbaud's style in this poem.
[ কবিতাটি লক্ষণীয় সহজ ভাষায় লিখিত। গীতি কবিতাটি পর্যাপ্ত সংগীতসমৃদ্ধ এবং চিত্রময়। এটির সাবলীল গতি এবং আবেদনের একমুখীনতাও আছে। কবিতাটি প্রধানত বৰ্ণনামূলক, কিন্তু বর্ণনা নিছক বর্ণনার জন্য নয়। প্রকৃতপক্ষে কবিতাটির ত্রয়োদশাধিক লাইন তার শেষ বাক্যটির ভূমিকার মতো: ‘In his side there are two red holes' । এই উন্মোচন আমাদের কাছে অভাবিত শোকের আঘাতের মতো লাগে। এর আগে আমরা যে মনোরম গ্রামীণ উপত্যকার শোভা উপভোগ করছিলাম; এটি তার ঘোর বিপরীত। এখানেই লক্ষণীয় এই কবিতায় র্যাঁবোর রচনাশৈলীর অনুপম বৈশিষ্ট্য।]
What is a war poem? Discuss 'Asleep In The Valley' as an anti-war poem. [ যুদ্ধের কবিতা বলতে কী বোঝ ? যুদ্ধ-বিরোধী কবিতা হিসেবে 'Asleep In The Valley'-এর আলোচনা করো।] 1+5
Ans:- A war-poem is a poem written in context of war.
There is no direct reference to war in 'Asleep In The Valley'. The poet presents in this poem a very young soldier, a victim of the atrocity of war, who is in his final sleep i.e., death. The poem describes the soldier as sleeping peacefully in a sunlit, quiet, beautiful valley. Until we reach the last line, we are not aware that the sleeper is dead.
Yes, it is an anti-war poem. The poet wants to stop the horrors and destructions of war. He strongly suggests that it is inhuman. But there is no sentimental outburst, no vociferous protest. Yet the understatement has been highly effective.
[ যুদ্ধের কবিতা এমন এক কবিতা যা যুদ্ধকে সূচিত করে।
'Asleep In The Valley'-তে যুদ্ধের কোনো প্রত্যক্ষ উল্লেখ নেই। কবি যুদ্ধের নৃশংসতার শিকার এক তরুণকে মৃত্যুর শেষ নিদ্রায় শায়িত অবস্থায় দেখিয়েছেন। কবিতাটিতে সৈনিকটিকে শান্তিতে ঘুমোতে দেখা যায় এক রৌদ্রস্নাত, নির্জন, সৌন্দর্যময় উপত্যকায়। কবিতার শেষ লাইন অবধি পৌঁছোনোর আগে আমরা অবগত নই যে নিদ্রারত ব্যক্তি আসলে মৃত।
অবশ্যই এটি যুদ্ধবিরোধী কবিতা। কবি চান যুদ্ধের বিভীষিকা এবং ধ্বংস বন্ধ হোক। তিনি দৃঢ় ইঙ্গিত দিয়েছেন যে এটি অমানবিক। কিন্তু তিনি ভাবাবেগে ফেটে পড়েননি, উচ্চকণ্ঠে প্রতিবাদের মধ্যে যাননি। তবু তাঁর এই ন্যূনতম প্রকাশই অত্যন্ত কার্যকরী হয়েছে।]