Who is the author of the text 'The Book of Nature' ? (' The Book of Nature' পাঠ্যাংশের লেখক কে?)
Ans:- Jawaharlal Nehru is the author of the text 'The Book of Nature'. ( 'The Book of Nature' পাঠ্যাংশটির রচয়িতা হলেন – জওহরলাল নেহরু।)
"I am afraid I can tell you very little in these letters of mine." - Who is referred as you? When did the author write the letters? ("আমি আমার এই চিঠিতে তোমার খুব অল্প বলতে পারব বলে ভয় হচ্ছে” – এখানে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে? কখন লেখক চিঠিগুলি লিখেছেন?)
Ans:- Here the daughter of the writer is referred to as you (তুমি বলতে এখানে লেখকের কন্যাকে বোঝানো হয়েছে।)
During the late 1920s he wrote these letters to his daughter. (১৯২০ সালের শেষের দিকে এই চিঠিগুলো তিনি তাঁর মেয়েকে লিখেছিলেন।)
What must we do to know about the story of this world? (পৃথিবীর ইতিহাস সম্পর্কে জানতে আমাদের অবশ্যই কী করতে হবে?)
Ans:- We must know about all the countries and all the people who have inhabited it. (আমাদের সমস্ত দেশ এবং তাদের অধিবাসীদের সম্পর্কে জানতে হবে।)
How old is our earth? (আমাদের পৃথিবীর বয়স কত?)
Ans:- Our earth is millions and millions of years old. (আমাদের পৃথিবীর বয়স লক্ষ লক্ষ বছর।)
Who roamed the earth before the arrival of human beings? (মানুষ আসার পূর্বে পৃথিবীতে কারা ঘুরে বেড়াত?)
Ans:- Only animals roamed the earth before the arrival of human beings. (মানুষ আসার পূর্বে পৃথিবীতে পশুরা ঘুরে বেড়াত।)
What did the scientists think about the earth when it was too hot? (পৃথিবী যখন খুব উত্তপ্ত ছিল তখন পৃথিবী সম্পর্কে বিজ্ঞানীরা কী ভাবতেন?)
Ans:- According to the scientists when the earth was very hot, no living being existed on it. (বিজ্ঞানীদের মতে পৃথিবী যখন উত্তপ্ত ছিল, তখন পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না।)
What are fossils? (জীবাশ্ম কী?)
Ans:- The remains of old animals or plants which have turned into rocks, are called fossils. (প্রাচীন পশুদের বা উদ্ভিদ দেহের অবশিষ্ট অংশ যা শিলায় পরিণত হয়েছে, তাকে বলা হয় জীবাশ্ম।)
Why does the writer not continue his talks with his daughter face to face? (লেখক কেন তার মেয়ের সঙ্গে মুখোমুখি কথা বলছেন না?)
Ans:- The author is not able to continue his talks with his daughter face to face, because his daughter is at Mussorie and he is in Allahabad. (লেখক তাঁর মেয়ের সঙ্গে মুখোমুখি কথা বলতে পারছেন না, কারণ তাঁর মেয়ে আছে মুসৌরিতে এবং তিনি আছেন এলাহাবাদে।)
What does he write to his daughter from time to time? (তিনি তার কন্যাকে কী বিষয়ে চিঠি লেখেন?)
Ans:- He writes from time to time short accounts of the story of our earth and many countries. (তিনি মাঝে মাঝে পৃথিবী এবং অনেক দেশ সম্পর্কে চিঠি লেখেন।)
Why were there no living beings on this planet for a long time ? (পৃথিবীতে অনেক দিন কোনো জীব ছিল না কেন?)
Ans:- The earth was too hot for any living being to live on it. (পৃথিবী এত উত্তপ্ত ছিল যে কোনো জীবের পক্ষে বাঁচা সম্ভব ছিল না।)
What is the difference between India and England? (ভারত এবং ইংল্যান্ডের মধ্যে কী পার্থক্য রয়েছে?)
Ans:- England is only a little island but India is a big country. (ইংল্যান্ড একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র কিন্তু ভারত একটি বৃহৎ রাষ্ট্র।)
What is difficult for us to imagine today? (বর্তমানে আমাদের পক্ষে কী ভাবাও কঠিন?)
Ans:- It is difficult to imagine our earth which is so full today of all kinds of animals and men, to be without them. (যে পৃথিবীটা আজ সবরকমের প্রাণী আর মানুষে পূর্ণ, তাদের ছাড়া পৃথিবীকে ভাবাও কঠিন।)
What are the things that can tell us a great deal about world when men did not exist? ( যে সময়ে মানুষের অস্তিত্ব ছিল না তখনকার পৃথিবী সম্পর্কে আমাদের কারা অনেক কিছু বলতে পারে?)
Ans:- We have some rocks, mountains, seas, stars, rivers, deserts and fossils of old animals which can tell us a great deal about the world before the arrival of man. (পাহাড়, পর্বত, সমুদ্র, নক্ষত্র, নদী, মরুভূমি এবং জীবাশ্ম আছে যারা মানুষ আসার পূর্বের পৃথিবী সম্পর্কে আমাদের অনেক তথ্য দিতে পারে।)
Why fairy tales need not to be true? (রূপকথার গল্প কেন সত্যি হওয়ার দরকার হয় না?)
Ans:- Fairy tales need not to be true because they are imaginative and not based on facts. (রুপকথার গল্প সত্যি হওয়ার দরকার হয় না কারণ সেগুলো কল্পনাভিত্তিক আর সত্য নির্ভর নয়।)
What is the real way to understand the story of old earth ? (আদিম পৃথিবী সম্পর্কে জানার প্রকৃত উপায় কী?)
Ans:- The real way to learn the story of old earth, is to go to the great Book of Nature. (আদিম পৃথিবী সম্পর্কে জানার প্রকৃত উপায় হল প্রকৃতির মহান বই-এর শরণাপন্ন হওয়া।)
What can be regarded as a page of nature's book ? (প্রকৃতির বইয়ের পাতা হিসেবে কাকে বিবেচনা করা যেতে পারে?)
Ans:- Every little stone that can be seen on the road or on the mountain side may be a little page in nature's book. (রাস্তা অথবা পাহাড়ের পাশে যে সমস্ত ছোটো পাথর পাওয়া যায় তাদেরকে প্রকৃতির বইয়ের পাতা হিসেবে ধরা যায়।)
What should we learn before we read stories in the books of stone and rock ? (শিলা আর পাহাড়-এর বই-এ গল্প পড়ার আগে আমরা কী শিখব?)
Ans:- We must learn the alphabet of nature before we read books of stone and rock. (পাহাড়-পর্বতের বই পড়ার আগে আমরা প্রকৃতির অক্ষর অবশ্যই শিখব।)
What things around us tell us about the earth's early story ? (পৃথিবীর আদি ইতিহাস সম্পর্কে আমরা আশপাশের কী জিনিস থেকে জানতে পারি?)
Ans:- We have rocks, mountains, seas, stars, rivers, deserts and fossils of old animals that tell us about earth's early story. (পাহাড়, পর্বত, সমুদ্র, নক্ষত্র, নদী, মরুভূমি এবং জীবাশ্ম আমাদের পৃথিবীর আদি ইতিহাস সম্পর্কে জানায়।)
Why does a pebble have a smooth surface ? (কেন একটা নুড়ির উপরিভাগ মসৃণ হয়?)
Ans:- The pebbles are rolled at the bottom of the river and its edges are worn away and its rough surface become smooth and shiny. (নুড়িগুলো নদীর তলদেশে গড়াতে থাকে এবং এর ধারগুলো ক্ষয়ে যায় আর অমসৃন উপরিভাগ মসৃণ ও চক্চকে হয়ে যায়।)
How does a pebble become grains of sand ? (কীভাবে একটা নুড়ি বালুকায় পরিণত হয়।)
Ans:- When a pebble is carried away by some river, it becomes smaller and smaller till at last it is reduced to a grain of sand. (যখন একটা নুড়িকে নদী বয়ে নিয়ে যায়, সেটা ছোটো থেকে আরও ছোটো হতে থাকে যতক্ষণ না সেটা অবশেষে বালির কণায় পরিণত হয়।)
What does the author mean by "The Great Book of Nature"? ("প্রকৃতির মহান পুস্তক' বলতে লেখক কী বুঝিয়েছেন?)
Ans:- Rocks, mountains, seas, stars, rivers, deserts and fossils are called the great book of nature. This book of nature can teach us many things about our world and surroundings. (পাহাড় পর্বত, সমুদ্র, নক্ষত্র, নদ-নদী, মরুভূমি এবং জীবাশ্ম – এই সবকিছুকে 'প্রকৃতির মহান পুস্তক' বলা হয়েছে। এই প্রকৃতির বই আমাদের পৃথিবী আর আশপাশ সম্বন্ধে অনেক কিছু শেখায়।)
How can we be able to read any language ? (কেমন করে আমরা কোনো ভাষা পড়তে শিখি?)
Ans:- To be able to read any language we have to learn its alphabets ( কোনো ভাষা পড়তে গেলে আমাদের তার অক্ষরগুলি শিখতে হবে।)
What is the fate of the stones which are carried away with river water? (নদীর জলের সাথে বয়ে যাওয়া পাথরগুলির অবস্থা কী হয়?)
Ans:- The stones become smaller and smaller till at last they become the grains of sand. (পাথরগুলি নদীর জলের সঙ্গে বয়ে যেতে যেতে বালির দানায় পরিণত হয়।)
What happens when a big rock is broken? (যখন একটা বড়ো পাথর ভাঙা হয় তখন কী হয়?)
Ans:- When a big rock is broken, it turns to small bits, each bit is rough and has corners and rough edges. (যখন বড়ো পাথর ভাঙা হয়, তখন এটি ছোট্ট টুকরোতে পরিণত হয়, যার প্রত্যেকটি অমসৃণ এবং কোনযুক্ত আর খসখসে ধারবিশিষ্ট।)