How old was Bhola Grandpa's wife when he died ? [ভোলাদাদু যখন মারা গিয়েছিলেন তখন তাঁর স্ত্রীর বয়স কত ছিল?]
Ans. When Bhola Grandpa died his wife was eighty years old. [ভোলাদাদু মারা যাওয়ার সময় তাঁর স্ত্রীর বয়স ছিল আশি।]
What request did Bhola Grandpa make to the first man on the mound? [ঢিবির উপর দেখা প্রথম লোকটিকে ভোলাদাদু কী অনুরোধ করেছিলেন?]
Ans. Bhola Grandpa made a request of giving him some drinking water. [ভোলাদাদু কিছুটা পানীয় জল দেওয়ার অনুরোধ করেছিলেন।]
When did Bhola Grandpa let out a loud wail? [কখন ভোলাদাদু জোরে কেঁদে উঠলেন?]
Ans. When Bhola Grandpa lost his grandson, he let out a loud wail. [ভোলাদাদু যখন তাঁর নাতিকে হারিয়ে ফেলেছিলেন, তিনি জোরে কেঁদে উঠেছিলেন।]
Where did Bhola Grandpa live with his wife? [ভোলাদাদু তাঁর স্ত্রীকে নিয়ে কোথায় বাস করতেন?]
Ans. They lived at the western part of the narrator's village. [তাঁরা কথকদের গ্রামের পশ্চিমাংশে বাস করতেন।]
When was the narrator with others returning from a festival? [বক্তা অন্যদের সাথে কখন উৎসব থেকে ফিরছিলেন?]
Ans. The narrator with others was returning on a moonlit night from a festival. [অন্যদের সাথে বক্তা চাঁদনি রাতে উৎসব থেকে ফিরছিলেন।]
Who was with Bhola Grandpa in the festival? [উৎসবে ভোলাদাদুর সাথে কে ছিল?]
Ans. Bhola Grandpa's grandson and a few villagers were with him. [ভোলাদাদুর নাতি এবং কয়েকজন গ্রামবাসী তাঁর সঙ্গে ছিলেন।]
What happened to Bhola Grandpa when he was returning from a weekly market in the evening? [সাপ্তাহিক হাট থেকে সন্ধ্যাবেলা ফেরার সময় ভোলাদাদুর কী হয়েছিল?]
Ans. In the evening, Bhola Grandpa faced Royal Bengal tiger. [সন্ধ্যাবেলায়, ভোলাদাদু একটি রয়্যাল বেঙ্গল বাঘের মুখোমুখি হন।]
Hearing about the tiger from the man on the mound why did Bhola Grandpa almost lose his senses? [ঢিবির উপরে লোকটির কাছ থেকে বাঘের কথা শুনে ভোলাদাদু কেন প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলেন?]
Ans. Bhola Grandpa almost lost his senses out of fear. [ভোলাদাদু ভয়ে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলেন।]
How was the bokal tree? [বকুল গাছটি কেমন ছিল?]
Ans. It was a large bokal tree which overshadowed Bhola Grandpa's hut. [বকুলগাছটা বেশ বড়ো ছিল এবং সেটি ভোলাদাদুর কুঁড়েঘরকে রোদ থেকে আড়াল করত।]
How long did the narrator's father and others search for the hidden treasure? [গুপ্তধনের জন্য বক্তার বাবা এবং অন্যান্যরা কতক্ষণ ধরে খোঁজ করেছিলেন?]
Ans. They searched for the hidden treasure from afternoon to past midnight. [তাঁরা বিকাল থেকে মধ্যরাত্রির পর পর্যন্ত গুপ্তধনের খোঁজ করেছিলেন।]
What was the attitude of Bhola Grandpa and his wife towards the monkeys living in the bokal tree? [বকুলগাছে বসবাসকারী বানরদের প্রতি ভোলাদাদু এবং তাঁর স্ত্রী র মনোভাব কেমন ছিল?]
Ans. They had no objection to the monkeys living in the bokal tree. [বকুলগাছে বসবাসকারী বানরদের বিষয়ে তাঁদের কোনও আপত্তি ছিল না।]
Why was no real treasure found under the sand dunes? [বালিয়াড়ির ভেতর থেকে কেন কোনো প্রকৃত ধনসম্পদ খুঁজে পাওয়া যায়নি?]
Ans. The story of hidden treasure under the sand dunes was told by Bhola Grandpa. But actually it was seen by him in his dream. [বালিয়াড়ির নীচেগুপ্তধনের গল্প বলেছিলেন ভোলাদাদু। কিন্তু এটি ছিল তাঁর স্বপ্নে দেখা দৃশ্যমাত্র।]
What did the tiger do after Bhola Grandpa had climbed up the banyan tree? [ভোলাদাদু বটগাছে উঠে পড়ার পর বাঘটি কী করল?]
Ans. The tiger roared and circled the tree about a hundred times after Bhola Grandpa had climbed it. Then the tiger settled down under a bush and kept him watching. [ভোলাদাদু গাছটিতে উঠে পড়ার পর বাঘটি গর্জন করেছিল এবং গাছটিকে ঘিরে প্রায় একশোবার পাক খেয়েছিল। তারপর বাঘটি একটি ঝোপের তলায় স্থির হয়ে বসে পড়ে তাঁর দিকে নজর রাখল।]
What was the reason of Bhola Grandpa's death according to his wife? [তাঁর স্ত্রীর মত অনুসারে ভোলাদাদুর মৃত্যুর কী কারণ ছিল?]
Ans. Bhola Grandpa's wife held her husband's forgetfulness responsible for his death. She said, Bhola Grandpa must have forgotten to breathe. So, he died. [ভোলাদাদুর স্ত্রী তাঁর স্বামীর ভুলোমনা স্বভাবকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করেছিলেন। তিনি বলেছিলেন, ভোলাদাদু নিশ্চয় শ্বাস নিতে ভুলে গিয়েছিলেন। তাই তিনি মারা গিয়েছিলেন।]
Why was the man on the mound bewildered much? [কেন ঢিবির ওপর থাকা লোকটি প্রচণ্ড বিস্মিত হয়েছিল?]
Ans. The man on the mound noticed the hungry tiger. He also saw Bhola Grandpa walking past the tiger but it did nothing. So, he was much bewildered. [ঢিবির ওপর থাকা লোকটি ক্ষুধার্ত বাঘটিকে খেয়াল করেছিল। সে এটাও দেখেছিল ভোলাদাদু বাঘের পাশ দিয়ে হেঁটে চলে আসলেন অথচ সেটি কিছু করল না। তাই সে প্রচণ্ড বিস্মিত হয়েছিল।]
How was the narrator returning from the festival? [বক্তা কীভাবে উৎসব থেকে ফিরছিল ?]
Ans. As the path was long and foggy, the narrator was riding on the village chowkidar's shoulders while coming back from the festival. [যেহেতু পথ ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন, তাই বক্তা গ্রামের চৌকিদারের কাঁধে চেপে উৎসব থেকে ফিরছিল।]
How in those days did people use to move in Sunderbans? [তখনকার দিনে সুন্দরবনে লোকজন সাধারণত কীভাবে যাতায়াত করত?]
Ans. In those days Royal Bengal tigers roamed freely in the dense forest of the Sunderbans. So, people used to move only in groups, particularly after sunset. [তখনকার দিনে সুন্দরবনের ঘন জঙ্গলে রয়্যাল বেঙ্গল বাঘ অবাধে ঘুরে বেড়াত। তাই লোকজন শুধু দল বেঁধে যাতায়াত করত, বিশেষত সূর্যাস্তের পর।]
Mention at least two incidents to show that Bhola Grandpa was a simple but not trust- worthy fellow. [অন্তত দুটি ঘটনার উল্লেখ করে দেখাও যে ভোলাদাদু সরল ছিলেন বটে তবে বিশ্বাসযোগ্য ব্যক্তি ছিলেন না।]
Ans. Bhola Grandpa did not notice when and how his grandson was lost. He misguided the narrator’s father and his friends by telling them about a fictitious treasure hidden in the seashore. [নাতি কখন কীভাবে হারিয়ে গিয়েছিল ভোলাদাদু তা খেয়াল করেননি। তিনি কথকের বাবা ও তাঁর বন্ধুদের সমুদ্রতীরে লুকিয়ে রাখা গুপ্তধনের কথা বলে ভুল পথে চালিত করেছিলেন।]
How was Bhola Grandpa's grandson found? [কীভাবে ভোলাদাদুর নাতিকে খুঁজে পাওয়া গিয়েছিল?]
Ans. Two sharp-eyed men were selected by the narrator’s father. They went back to the festival with Bhola Grandpa. There the grandson was discovered under a cow's belly. [বক্তার বাবা দুজন প্রখর দৃষ্টিশক্তিসম্পন্ন ব্যক্তিকে বেছে নিয়েছিলেন। তারা ভোলাদাদুর সঙ্গে উৎসবের জায়গায় ফিরে গিয়েছিল। সেখানে নাতিটিকে খুঁজে পাওয়া যায় একটি গোরুর পেটের নীচে।]
Bhola Grandpa casually walked past the Royal Bengal tiger, but almost fainted when he looked at it. Why? [ভোলাদাদু রয়্যাল বেঙ্গল বাঘের পাশ দিয়ে অবলীলায় হেঁটে চলে এসেছিলেন, অথচ এটির দিকে তাকিয়ে তিনি প্রায় জ্ঞান হারাতে বসেছিলেন। কেন?]
Ans. When Bhola Grandpa walked past the tiger, he had forgotten its existence. But when he saw it, he almost fainted out of fear. [যখন ভোলাদাদু বাঘটির পাশ দিয়ে হেঁটে এসেছিলেন, তখন তিনি এটির অস্তিত্বের কথা ভুলে গিয়েছিলেন। কিন্তু যখন তিনি একে দেখেন, তিনি ভয়ের চোটে প্রায় মূৰ্চ্ছা গিয়েছিলেন।]