Where did he pitch the tent? [তিনি কোথায় তাঁবু খাটিয়েছিলেন?]
Ans. He pitched his tent on the flat green surface just before the hollow on the hill. [পাহাড়ের গায়ে, একটি গর্তের সামনে, সবুজ সমতলে তিনি তাঁবু খাটিয়েছিলেন।]
How did Crusoe go over the fence? [কীভাবে ক্রুশো বেড়ার ওপর দিয়ে যেতেন?]
Ans. Crusoe went over the fence by using a short ladder. [ক্রুশো একটা ছোটো মই ব্যবহার করে বেড়া টপকাতেন।]
Why did he keep a journal? [কেন তিনি দিনপঞ্জি রাখতেন?]
Ans. He kept a journal to record the details of his everyday affairs in the island. [ওই দ্বীপে তিনি তাঁর রোজকার কাজকর্মের খুঁটিনাটি লিপিবদ্ধ করার জন্য দিনপঞ্জি রাখতেন।]
Why did the incident of shipwreck occur? [কেন জাহাজডুবির ঘটনা ঘটেছিল?]
Ans. The incident of shipwreck occurred because of a violent storm in the sea. [জাহাজডুবির ঘটনা ঘটেছিল সমুদ্রে প্রচণ্ড ঝড়ের জন্য।]
What for was Crusoe fearful in the dismal island? [কী জন্য ওই নির্জন দ্বীপে ক্রুশো ভীত ছিলেন?]
Ans. Crusoe was fearful about the wild animals which might devour him. [ক্রুশো ভীত ছিলেন যে বন্যজন্তুরা তাঁকে খেয়ে ফেলতে পারে।]
How was the weather, after Robinson reached the island? [রবিনসন দ্বীপে পৌছানোর পর, আবহাওয়া কেমন ছিল?]
Ans. After Robinson had reached the island, rain continued through the week thereafter. [রবিনসন দ্বীপে পৌঁছানোর পর আরও এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছিল।]
How was the hollow on the rocky wall of the hill? [পাহাড়ের পাথুরে দেয়ালে গর্তের মতো জায়গাটি কেমন ছিল?]
Ans. On the rocky wall the hollow was like the entrance of a cave. [পাথুরে দেয়ালে গর্তের মতো জায়গাটি ছিল অনেকটা গুহার প্রবেশপথের মতো।]
How did Crusoe use the stakes made of wood? [কাঠের তৈরি খুঁটিগুলি ক্রুশো কীভাবে ব্যবহার করেছিলেন?]
Ans. Crusoe drove the stakes into the ground in a semicircle around his tent for protection. [ক্রুশো সুরক্ষার জন্য কাঠের খুঁটিগুলি তাঁর তাঁবুর চারপাশে অর্ধ-বৃত্তাকারে মাটির মধ্যে পুঁতেছিলেন।]
How did Crusoe keep track of the number of days he spent on the island? [দ্বীপে কাটানো দিনগুলির হিসাব ক্রুশো কীভাবে রাখতেন?]
Ans. Crusoe had cut with his knife upon a large post, the date of his landing. Thereafter he put a notch with his knife for everyday. [ক্রুশো একটি বড়ো। খুঁটিতে অবতরণের তারিখটা ছুরি দিয়ে কেটে লিখেছিলেন। তার পর থেকে প্রত্যেকদিনের জন্য তিনি ছুরি দিয়ে একটি করে দাগ কাটতেন।]
What were the items Robinson Crusoe collected from the wrecked ship? [ধ্বংসপ্রাপ্ত জাহাজ থেকে রবিনসন ক্রুশো কী কী জিনিস সংগ্রহ করেছিলেন ?]
Ans. From the wreck Robinson Crusoe rescued some wood, cable, string, a knife, nails, a gun, a hammock, some canvas, some paper and ink and some money. [ভাঙা জাহাজের ধ্বংসাবশেষ থেকে রবিনসন ক্রুশো উদ্ধার করেছিলেন কিছু কাঠ, মোটা তার, দড়ি, একটি ছুরি, পেরেক, বন্দুক, একটি নেটের দোলনা, কিছু ক্যানভাস-কাপড়, কিছু কাগজ ও কালি এবং কিছু টাকা।]
In what way did Crusoe make himself a lamp? [কীভাবে ক্রুশো নিজে একটি প্রদীপ বানিয়েছিলেন?]
Ans. Crusoe collected a little tallow and a small clay dish. To this he added a wick. In this way he made himself a lamp. [ক্রুশো কিছুটা প্রাণীজ ফ্যাট এবং একটি ছোটো মাটির থালা জোগাড় করেছিলেন। এতে তিনি একটি সলতে যোগ করলেন। এইভাবে নিজেই একটি প্রদীপ বানিয়েছিলেন।]
What did Crusoe see at the time of a more particular survey of the island? [দ্বীপটিকে আরও বিশেষভাবে পরিদর্শন করার সময় ক্রুশো কী দেখেছিলেন?]
Ans. At the time of particular survey of the island, Crusoe found a brook with pleasant meadows by the bank, plain, smooth and covered by grass. [দ্বীপটি বিশেষভাবে পরিদর্শন করায় সময় ক্রুশো একটি ছোটো নদী দেখতে পেলেন, তার তীরের পাশে এক মনোরম মাঠ, সমতল, মসৃণ এবং ঘাসে ঢাকা।]
What did he find in the woody part of the island? [দ্বীপের গাছপালায় ঢাকা অংশে তিনি কী দেখেছিলেন?]
Ans. In the woody part of the island, Crusoe found melons and grapes in great abundance. He also found cocoa, orange and lemon trees. [দ্বীপের গাছপালায় ঢাকা অংশে ক্রুশো প্রচুর পরিমাণে তরমুজ জাতীয় ফল এবং আঙুর দেখতে পেয়েছিলেন। তা ছাড়াও তিনি কোকো, কমলালেবু এবং লেবু গাছও দেখেছিলেন।]
Why did he not change his habitation to the valley of fruits? [কেন তিনি ওই ফলের উপত্যকায় তাঁর বাসস্থান পরিবর্তন করলেন না?]
Ans. No passing ship could find Crusoe in the valley of fruits. So, he wished to stay in the view of the sea. Hence he did not change his habitation. [কোনও জাহাজ যেতে যেতে ক্রুশোকে ফলের উপত্যকায় খুঁজে পেত না। তাই তিনি সমুদ্র দৃষ্টিগোচর হয়, এমন জায়গায় থাকতে চেয়েছিলেন। এজন্য তিনি তাঁর বাসস্থান বদলাননি।]
How did Robinson count days and months? [রবিনসন কীভাবে দিন এবং মাস গণনা করতেন?]
Ans. Robinson counted days and months by putting a notch with his knife for everyday on a large post after 30.09.1659. [৩০.০৯.১৬৫৯-এর পর প্রতিটি দিনের জন্য রবিনসন একটা বড়ো খুঁটির ওপর ছুরি দিয়ে দাগ কেটে দিন ও মাস গণনা করতেন।]