What do you mean by 'casement' in the poem 'Autumn'? [‘অ্যটাম' কবিতায় ‘কেস্মেন্ট’ বলতে কী বোঝ?]
Ans. A big window that opens on hinges like a door. [একটা বড়ো জানলা যেটা কবজার জোরে দরজার মতো খোলে।]
What happens to the mossy elm trees in Autumn by the fitful gust? [শরৎ-হেমন্তের দমকা বাতাসে শ্যাওলা ঢাকা এলম্ গাছে কী হয়?]
Ans. The fitful gust carries away the faded leaves of the mossy elm trees. [হেমন্তে, দমকা বাতাস শ্যাওলা ঢাকা এলম্ গাছের বিবর্ণ পাতাগুলিকে বয়ে নিয়ে যায়।]
Where do the faded leaves twirl? [বিবর্ণ পাতাগুলি কোথায় ঘুরপাক খায়?]
Ans. The faded leaves twirl by the window pane. [বিবর্ণ পাতাগুলি জানালার সার্সির কাছে ঘুরপাক খায়।]
How long does the shaking twig dance? [কম্পমান গাছের ডাল কতক্ষণ নৃত্য করে?]
Ans. The shaking twigs dance till the fall of evening. [সন্ধে নেমে আসা পর্যন্ত কম্পমান গাছের ডাল নৃত্য করে।]
Where are the sparrows found? [চড়ুই পাখিদের কোথায় দেখা যায় ?]
Ans. The sparrows are found on the cottage rig. [চড়ুই পাখিদের কুঁড়েঘরের চালের কাঠামোর ওপর দেখা যায়।]
What are the two other seasons mentioned in the poem with autumn? [শরৎ ও হেমন্ত-র সাথে আর কোন্ দুটি ঋতুর উল্লেখ আছে কবিতায়?]
Ans. The two other seasons mentioned with autumn are spring and summer. [শরৎ ও হেমন্তের সাথে উল্লেখিত আর দুটি ঋতু হল বসন্ত ও গ্রীষ্মকাল।]
What happens with the cottage smoke? [কুটিরের ধোঁয়া কী হয় ?]
Ans. The cottage smoke curls upward through the naked trees. [কুটিরের ধোঁয়া ন্যাড়া গাছেদের মধ্য দিয়ে কুণ্ডলী পাকিয়ে ওপরদিকে উঠে যায়।]
Where is the cock found? [মোরগ কোথায় দেখা যায়?]
Ans. In the poem 'Autumn', cock is found the crowing on the dung-hill. ['অ্যটাম’ কবিতায় মোরগকে গোবর-স্তূপে ডাকতে দেখা যায়।]
How is the month of November described in the poem 'Autumn'? ['অ্যটাম' কবিতায় নভেম্বর মাসের কেমন বর্ণনা আছে?]
Ans. In the poem 'Autumn' November is described as dull [‘অ্যটাম' কবিতায় নভেম্বর মাসকে বিমর্ষ বলে বর্ণনা করা হয়।]
What happens to the leaves of the mossy elm tree in autumn? [শরৎ-হেমন্তকালে শ্যাওলা ঢাকা এম্ গাছের পাতাগুলির কী হয়?]
Ans. In autumn the leaves of the mossy elm-tree become faded. The gust of wind twirls them by the window-pane. Then it carries them away. [শরৎ-হেমন্তকালে শ্যাওলা-ধরা এল্ম গাছের পাতাগুলি বিবর্ণ হয়ে যায়। দমকা বাতাস তাদের জানালার শার্সির কাছে ঘুরপাক খাওয়ায়। তারপর তাদের বয়ে নিয়ে যায়।]
What are the things the poet loves to see on November days? [নভেম্বরের দিনগুলিতে কবি কোন্ কোন্ জিনিস দেখতে ভালোবাসেন?]
Ans. The poet loves to see the cottage smoke, the pigeons round the cote, the cock crowing on the dung-hill and the a-going mill sails on the heath. [কবি কুঁড়েঘরের ধোঁয়া, বাসার চারপাশে পায়রাদের, গোবর স্তূপের ওপর ডাকতে থাকা মোরগ আর পতিত জমিতে ঘুরতে থাকা হাওয়া কলের পাখাগুলি দেখতে ভালোবাসেন।]
Where does the acorn fall and what happens then? [ওক্ গাছের ফল কোথায় পড়ে এবং তারপরে কী হয়?]
Ans. The acorns near the old crow's nest fall pattering down the tree. Then the grunting pigs scramble and hurry towards those acorns. [বুড়ো কাকের বাসার কাছে ওক্ ফলগাছ থেকে টুপটাপ করে নীচে ঝরে পড়ে। তারপরে ঘোঁত ঘোঁত করে শুয়োরের দল হুড়োহুড়ি করে তাড়াতাড়ি এগিয়ে যায় ওই ফলের দিকে।]
Name the birds and their cries mentioned in the poem 'Autumn'. ['অ্যটাম' কবিতায় উল্লেখিত পাখি এবং পাখির ডাকের নাম লেখো।]
Ans. The birds mentioned in 'Autumn' are the sparrow, the pigeon, the cock, the raven and the crow. The sparrow chirps and the cock crows. ['অ্যটাম'-এ উল্লেখিত পাখিগুলি হল চড়ুই, পায়রা, মোরগ, দাঁড়কাক এবং কাক। চড়ুইপাখি কিচিরমিচির করে এবং মোরগ কোঁকর কোঁ করে ডাকে।]
How many times is the word 'Autumn' mentioned in John Clare's poem ? Name the seasons mentioned here. ['অ্যটাম’ শব্দটি কতবার জন ক্লেয়ারের কবিতায় উল্লেখিত হয়েছে? এখানে উল্লেখিত ঋতুগুলির নাম লেখো।]
Ans. The word 'Autumn' is mentioned in the title of the poem only and nowhere else. ['অ্যটাম’ শব্দটি শুধু কবিতাটির শিরোনামে উল্লেখিত হয়েছে, অন্য কোথাও নয়।]
Only spring and summer are mentioned here. [শুধু বসন্ত এবং গ্রীষ্ম এখানে উল্লেখিত হয়েছে।]
Mention onomatopoeic sounds mentioned in the poem, 'Autumn'. ['অ্যটাম' কবিতায় উল্লেখিত অনুকার শব্দগুলি উল্লেখ করো।]
Ans. In 'Autumn' the sparrow chirps, the cock crows and the acorns fall from the tree making pattering sound. Besides, the pigs grunt. ['আটাম’ কবিতায় চড়ুই কিচিরমিচির করে, মোরগ কোঁকর কোঁ করে এবং ওক্ গাছের ফলগুলি গাছ থেকে টুপটাপ শব্দ করে পড়ে। এ ছাড়া শুয়োরেরা ঘোঁত ঘোঁত করে।]
What is the effect of the sparrow's chirp on the poet's mind? [কবির মনে চড়ুইয়ের কিচিরমিচিরের প্রভাব কী?]
Ans. The sparrow's chirp creates a make-believe situation in the poet's mind. It reminds him the warm colourful days of summer and spring in autumn. [চড়ুইপাখির কিচিরমিচির কবির মনে একটি কল্পজগতের পরিস্থিতি তৈরি করে। এটি শরৎ-হেমন্তকালে তাঁকে গ্রীষ্ম ও বসন্তের উষ্ণ রঙিন দিনগুলির কথা মনে করিয়ে দেয়।]
What is meant by the 'stubble lea’ mentioned in the poem? [কবিতায় উল্লেখিত ‘স্টাবল লি’ দ্বারা কী বোঝানো হয়েছে?]
Ans. A lea is a meadow, a stretch of open grassland. Here the lea is full of the stumps of corn left after harvest. ['লি' হল তৃণক্ষেত্র, এক টুকরো উন্মুক্ত ঘাসজমি। এখানে 'লি' ফসল কাটার পর শস্যের নাড়ায় পরিপূর্ণ।]